কংগ্রেসে ভাগ্য না ফেরায় এবারে শিবসেনায় যোগ দিচ্ছেন উর্মিলা ! - The News Lion

কংগ্রেসে ভাগ্য না ফেরায় এবারে শিবসেনায় যোগ দিচ্ছেন উর্মিলা !




দি নিউজ লায়ন ;  কংগ্রেসে ভাগ্য ফেরেনি, তাই এবার শিবসেনায় যোগ দিতে চলেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বইয়ে কংগ্রেসের টিকিটে দাড়িয়েছিলেন তিনি। কিন্ত বরাত খারাপ। বিজেপির কাছে হেরে যান তিনি। সেই ঘটন্নার পাঁচ মাস পরেই কংগ্রেস ছেড়ে দেন তিনি। 


এবারে তিনি শিবসেনায় যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শিবসেনায় যোগ দিতে চলেছেন উর্মিলা। কংগ্রেসে ভাগ্য না ফেরায় এবারে উদ্ধব ঠাকরের শিবসেনার উপরেই ভরসা রাখছেন তিনি। ২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। তারকা প্রার্থী হয়ে মুম্বইয়ে লোকসবা ভোটে কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু জিততে পারেননি অভিনেত্রী। 


পরাজয়ের পর  তিনি অভিযোগ করেন, মুম্বই কংগ্রেস তার তারকা খ্যাতির ব্যবহার করতে চেয়েছিল। এমনকী তারা অন্তর্দ্বন্দ্বে এতোটাই জড়িয়ে পড়েছিল যে মুম্বইয়ের জন্য কোনও কাজ করতে দেয়নি কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.